দিনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ মঙ্গলবার বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে গতিশীল লেনদেন লক্ষ করা যাচ্ছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৭৯ পয়েন্ট বেড়ে ৪১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৯টির দাম বেড়েছে; কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ২৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরএন স্পিনিং, সায়হাম কটন, এনবিএল, সামিট পাওয়ার, ডেল্টা স্পিনিং ও কেয়া কসমেটিকস।