আতিকুর রহমান সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আতিকুর রহমান সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরি-চালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি এই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।মো. আতিকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে প্রথম শ্রেণীতে সম্মান এবং ১৯৭৪ সালে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৭ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার অন প্রবেশন হিসেবে সোনালী ব্যাংকে যোগদান করেন। তিনি ২০০৫ সালের মার্চ মাসে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। বিজ্ঞপ্তি।