আদমজী ইপিজেডে দেশীয় কোম্পানির বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি কোম্পানি শাহী প্যাকেজিং অ্যান্ড পলি ইন্ডাস্ট্রিজ আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় তাদের গার্মেন্টস এক্সেসরিজ এবং নিট গার্মেন্টস কারখানা স্থাপন করবে।এই কোম্পানি ৪৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে পোশাক পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও শাহী প্যাকেজিং অ্যান্ড পলি ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।বেপজার সদস্য মোয়েজ্জদ্দীন আহমেদ এবং শাহী প্যাকেজিং অ্যান্ড পলি ইন্ডাস্ট্রিজের এমডি মুহাম্মদ মাজেদুর রশিদ এ চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।