আদমজী ইপিজেডে হংকং ও ভারতের যৌথ বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং-ভারত যৌথ মালিকানাধীন কোম্পানি ক্লাসিক টেক্সটাইল লিমিটেড আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বস্ত্র ও পোশাকশিল্প স্থাপন করবে।এই কোম্পানি পাঁচ কোটি এক লাখ ২৭ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে ফেব্রিক্স ও গার্মেন্টস পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। ক্লাসিক টেক্সটাইল লিমিটেডে পাঁচ হাজার ৩৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ক্লাসিক টেক্সটাইল লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদীন আহমেদ এবং ক্লাসিক টেক্সটাইলের কান্ট্রি হেড ভিরেনডার গোয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলাম, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, সচিব মো. শওকত নবী, (বিনিয়োগ উন্নয়ন) মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান এবং অন্য কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।