আদমশুমারির তথ্য যাচাই করবে বিআইডিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের আদমশুমারিতে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করার জন্য প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। ১০ এপ্রিল থেকে পাঁচ দিনব্যাপী এই তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলবে।আগের আদমশুমারিগুলোয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করার কাজটি করত পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারাই। এ প্রক্রিয়াকে বলা হয় শুমারি-পরবর্তী গণনা বা পোস্ট এনুমেরাটিভ কাউন্টিং (পিইসি)। যাচাই-বাছাইকালে তথ্য-উপাত্তে পাঁচ শতাংশের বেশি গরমিল থাকলে পুনরায় গণনার নিয়ম রয়েছে।এবারের আদমশুমারির শুমারি-পরবর্তী গণনা বা পোস্ট এনুমেরাটিভ কাউন্টিংয়ের (পিইসি) জন্য ২৮০টি এলাকা চিহ্নিত করেছে বিআইডিএস। এর মধ্যে গ্রামে ১২০টি, সিটি করপোরেশনে ৬০টি, পৌর এলাকায় ৬০টি এবং থানা সদরের ২০টি এলাকা রয়েছে। প্রতিটি এলাকার ১২০টি খানায় গিয়ে তথ্য যাচাই-বাছাই করা হবে।পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা জানান, আদমশুমারি কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্যই এবার বিআইডিএসকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।