আদালতে আইএমএফের প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি আদালতে গতকাল আইনজীবীদের জেরার সম্মুখীন হতে হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্দেকে।ফরাসি অর্থমন্ত্রী থাকার সময় লাগার্দে একজন কুখ্যাত প্রভাবশালী শিল্পপতিকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সুবিধা দিয়েছিলেন—এই অভিযোগে তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।২০০৭ সালে ল্যাগার্দে সাবেক রাজনীতিক ও বিতর্কিত ব্যবসায়ী বানার্ড তেপাইকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৫১ কোটি ৫০ লাখ ডলার পাইয়ে দিয়েছিলেন। এর বিনিময়ে তিনি নির্বাচনে নিকোলাস সারকোজিকে সমর্থন দেবেন বলেও এক ধরনের সমঝোতা হয়েছিল।তেপাই ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক দ্য মার্সেইলের প্রেসিডেন্ট থাকাকালে ম্যাচ গড়াপেটার দায়ে কারাগারে গিয়েছিলেন।তবে লাগার্দে আর্থিক সুবিধা দেওয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন।আইএমএফের সাবেক প্রধান ও লাগার্দের পূর্বসূরি দমিনিক স্ট্রাস কানের বিরুদ্ধে একটি যৌন হয়রানির অভিযোগের পর আইএমএফের কোনো প্রধানের বিরুদ্ধে এটা দ্বিতীয় অভিযোগ। সূত্র রয়টার্স।