আদালতের নিষেধাজ্ঞায় অনুষ্ঠিত হয়নি ডিএসইর ইজিএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়নি। আজ মঙ্গলবার বিকেলে ইজিএম শুরুর মিনিট দশেক আগে স্থগিতাদেশের এই কাগজ ডিএসই কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছে। এ সময় ইজিএম শুরুর প্রস্তুতি চলছিল।
ডিএসই সূত্রে জানা যায়, আজ বিকেল পাঁচটায় হোটেল সোনারগাঁওয়ে ইজিএম শুরু হওয়ার কথা ছিল। ইজিএমের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। তার আগে ইজিএম স্থগিতাদেশ চেয়ে আদালতের স্মরণাপন্ন হন ডিএসইর সাবেক পরিচালক আহমেদ ইকবাল হাসান। এর পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।আদালতে পিটিশন দায়ের করার বিষয়টি স্বীকার করেছেন আহমেদ ইকবাল হাসান।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ইজিএম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ডিএসইর সাবেক এক পরিচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ইজিএম স্থগিতাদেশ দেন।