আনন্দ শিপইয়ার্ডের আরেকটি জাহাজ জার্মানিতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম জাহাজ রপ্তারিকারী শিল্পপ্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে অবস্থিত শিপইয়ার্ড প্রাঙ্গণ থেকে ১০৫ মিটার দৈর্ঘ্যের একটি জাহাজ আনুষ্ঠানিকভাবে পানিতে ভাসিয়েছে।জাহাজটি আগামী তিন মাসের মধ্যে জার্মান ক্রয়কারী শিপিং কোম্পানির কাছে হস্তান্তর করা হবে। আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহেল বারী, ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী, জার্মান শিপিং কোম্পানির প্রতিনিধি, জিএল প্রতিনিধি এবং অন্যান্য সম্মানিত ব্যক্তি উপস্থিত ছিলেন।আনন্দ শিপইয়ার্ডে নির্মিত জাহাজের অন্যতম আমদানিকারক দেশগুলো হচ্ছে—ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, মোজাম্বিক, মালদ্বীপ ইত্যাদি। আনন্দ শিপইয়ার্ড ইতিমধ্যেই ডেনমার্কে দুই হাজার ৯০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন দুটি কার্গো জাহাজ, ছয়টি জাহাজ আফ্রিকা মহাদেশের মোজাম্বিকে এবং দুটি জাহাজ মালদ্বীপে রপ্তানি করেছে। বিজ্ঞপ্তি।