আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও এনসিসি ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী-আয় দ্রুত সুবিধাভোগী তথা প্রাপকের হাতে পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে।এই চুক্তি অনুযায়ী বিদেশ থেকে এনসিসি ব্যাংকের মাধ্যমে পাঠানো প্রবাসী-আয় দ্রুত দেশব্যাপী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫০টি শাখার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সুবিধাভোগীদের কাছে পৌঁছানো সম্ভব হবে। এ ছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ারহোল্ডার এবং সদস্যরা সরাসরি প্রবাসী-আয়ের অর্থ তুলতে পারবেন।এই উদ্যোগের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে আগ্রহী হবেন এবং দেশে প্রবাসী-আয়প্রবাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।এনসিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পীযূষ কান্তি সাহা এবং আনসার-ভিডিপি ব্যাংকের উপমহাব্যবস্থাপক ড. মো. শাহজাহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। আর চুক্তিপত্রটি বিনিময় করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ নূরুন নেওয়াজ, পরিচালক খায়রুল আলম চাকলাদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক, মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরী এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) এ তাহের, মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।