আনিস এ খান পিডিবিএলের চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিডিবিএলের এজিএমে উপস্থিত সংগঠনটির বিদায়ী চেয়ারম্যান মো. এহসান খসরু ও নবনির্বাচিত চেয়ারম্যান আনিস এ খানসহ অন্যরা।
পিডিবিএলের এজিএমে উপস্থিত সংগঠনটির বিদায়ী চেয়ারম্যান মো. এহসান খসরু ও নবনির্বাচিত চেয়ারম্যান আনিস এ খানসহ অন্যরা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পিডিবিএলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

এজিএমে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন প্রদীপ কুমার দত্ত, এস এম আমিনুর রহমান, সৈয়দ আবদুল হামিদ, শফিকুল আলম, মো. এহসান খসরু, মোস্তাফিজুর রহমান, এ কে এম শফিকুর রহমান ও এম এহসানুল হক।
এ ছাড়া ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অসীম কুমার সাহাকে পিডিবিএলের ট্রেজারি প্রধানদের নিয়ে গঠিত প্রযুক্তিগত (টেকনিক্যাল) কমিটির আহ্বায়ক করা হয়।
এজিএমে পিডিবিএলের ১৫টি সদস্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, তাঁদের প্রতিনিধি এবং ট্রেজারি প্রধানেরা উপস্থিত ছিলেন। এজিএমে সভাপতিত্ব করেন পিডিবিএলের বিদায়ী চেয়ারম্যান মো. এহসান খসরু।