আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন ফিলিপাইনের বিচার বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে চুরি হয়ে ফিলিপাইনে চলে যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার পাচারের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে)। তদন্তের অংশ হিসেবে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বরখাস্ত শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে ডিওজের শুনানিতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। খবর ফিলিপাইন স্টারের।
ফিলিপাইন স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচার আইনের ৪ নম্বর ধারা ভঙ্গের অভিযোগে মায়া সান্তোস দেগুইতোর কাছে ব্যাখ্যা জানতে চায় ডিওজে। অর্থ পাচারে সহায়তা করার অভিযোগে মায়া সান্তোস দেগুইতোসহ সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে ডিওজেতে মামলা করে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)। তার ভিত্তিতে এখন আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। মায়া সান্তোসের পাশাপাশি ডিওজের শুনানিতে অন্য অভিযুক্ত ব্যক্তি ও এএমএলসির কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।