আনোয়ার সিমেন্টের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একই লক্ষ্যে—বিশ্ব জয়ের পথে’ মূলমন্ত্র ধারণ করে সিমেন্ট শিট কোম্পানি আনোয়ার সিমেন্ট শিট লিমিটেডের ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কক্সবাজারে হোটেল দি কক্স টুডেতে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক ডিলার অংশগ্রহণ করেন। বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ওপর নির্ভর করে ৩০ জন ডিলারকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন। সভাপতিত্ব করেন আনোয়ার সিমেন্ট শিট লিমিটেডের সিওও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ডিলাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি