আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট গল্ফ টুর্নামেন্ট বিজয়ীদের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে গত শনিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট গল্ফ টুর্নামেন্ট ২০১৬। অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার, আনোয়ার গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মানোয়ার হোসেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হোসেন খালেদ, আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আনোয়ার ইস্পাত ও আনোয়ার সিমেন্টের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেন প্রায় ৬৫০ জন গলফার। বিজ্ঞপ্তি