আনোয়ার ইস্পাতের ডিলার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাতের ডিলার সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি সম্মেলনকেন্দ্রে দেশের বিভিন্ন অঞ্চলের তিন শতাধিক ডিলার এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার গ্রুপের ডিএমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফেরদৌস হাসান খান। বিজ্ঞপ্তি।