আনোয়ার ইস্পাতের ডিলার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দৃঢ়তার সাথে আমরা এক সাথে’—এই মূলমন্ত্র ধারণ করে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আনোয়ার ইস্পাতের ডিলার সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন, হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন গালিব মোহাম্মদ, ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) আশরাফুজ্জামান ফারুক, জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) কামরুল হায়দার খান, জিএম (প্ল্যান্ট) দেলওয়ার হোসেন, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স মাহবুব আলম এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট গোলাম সারওয়ার। অনুষ্ঠানে বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রার ওপর নির্ভর করে ১৫ জন ডিলারকে পুরস্কার দেওয়া হয়। দেশের তিন শ ডিলার ও শতাধিক কর্মকর্তা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি