আনোয়ার গ্রুপের সম্মেলন কক্সবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার গ্রুপের নির্মাণসামগ্রী বিভাগের বার্ষিক সম্মেলন সম্প্রতি কক্সবাজারের হোটেল সি-প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। এতে আনোয়ার ইস্পাত, আনোয়ার সিমেন্ট, এ-ওয়ান পলিমার এবং আনোয়ার সিমেন্ট শিটের পাঁচ শর বেশি কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ সিএফও গোপাল চন্দ্র ঘোষ, গ্রুপ সিএইচআরও কাজী রাকিবউদ্দিন আহমেদ, আনোয়ার সিমেন্ট ও আনোয়ার সিমেন্ট শিটের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) আশরাফুজ্জামান ফারুক, এ-ওয়ান পলিমারের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) আরিফুর রহমান এবং মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ডিজিএম গালিব মোহাম্মদ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে পারফরম্যান্সের জন্য ৭১ জন কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।