প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৬ উপলক্ষে আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠান আনোয়ার সিমেন্ট শিট লি. সেরা শিল্পগ্রাহক বিবেচিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভুঁইয়ার কাছ থেকে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেনের পক্ষে পুরস্কার ও সম্মাননা নেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার মোস্তাফিজুর রহমান। বিজ্ঞপ্তি