আনোয়ার সিমেন্টের ডিলার সম্মেলন ও পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার সিমেন্টের ডিলার সম্মেলন ও পুরস্কার বিতরণ
আনোয়ার সিমেন্টের ডিলার সম্মেলন ও পুরস্কার বিতরণ

আনোয়ার সিমেন্টের বার্ষিক ডিলার সম্মেলন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গত রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তিন মাসব্যাপী চলা ‘শীতের শেষে বিদেশে’ ও ‘নতুন বছরে, নতুন গাড়ি’ ট্রেড স্কিমের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে নতুন গাড়ি, নতুন পিকআপ ভ্যান ও দুটি মোটরসাইকেল তুলে দেন প্রধান অতিথি আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আনোয়ার সিমেন্টের সিওও মো. ইব্রাহীম খলিল, আনোয়ার গ্রুপের সিএফও গোপাল চন্দ্র ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি।