আনোয়ার হোসেন খান শাহ্জালাল ব্যাংকের চেয়ারম্যান হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার হোসেন খান শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং হারুন মিয়া ও খন্দকার সাকিব আহমেদ যৌথভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সম্প্রতি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৩৩তম সভায় এ ঘোষণা দেওয়া হয়।আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ফারইস্ট ফাইন্যান্সেরও উদ্যোক্তা পরিচালক।হারুন মিয়া লন্ডনভিত্তিক এক্সচেঞ্জ কোম্পানি কুশিয়ারা ফিন্যানশিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।খন্দকার সাকিব আহমেদ কানাডার রয়্যাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি জেড এগ্রোভ্যাট এন্টারপ্রাইজের পরিচালক। বিজ্ঞপ্তি।