আনোয়ারায় ঈদের কেনাকাটা জমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন হাটবাজারে মধ্য ও নিম্নবিত্ত ক্রেতাদের ঈদের কেনাকাটা জমে উঠেছে। আরও বেশি ক্রেতা আকৃষ্ট করতে দোকানগুলোও লটারি-র‌্যাফল ড্র আয়োজনের ঘোষণা দিয়ে চলেছে। সরেজমিনে আনোয়ারা সদর, জয়কালীহাট, চাতরী চৌমুহনী বাজার, বন্দর কমিউনিটি সেন্টার ও বটতলী রুস্তমহাটে দোকানপাট ও শপিংমলগুলোতে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। বিক্রেতারা জানান, চট্টগ্রাম নগরের নিকটবর্তী জনপদ হওয়ায় আনোয়ারায় এখন পোশাক, জুতা, গয়নাসহ ঈদে প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়। দামও রয়েছে ক্রেতাদের হাতের নাগালে। যে কারণে দিন দিন বিক্রি বাড়ছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে জানান, ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাতে জনসাধারণের চলাচল ও কেনাবেচা নির্বিঘ্ন হয়।