আনোয়ারুদ্দিন সিএপিএ বোর্ডের পরিচালক হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারুদ্দিন চৌধুরী কনফেডারেশন অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউনটেন্টস (সিএপিএ) বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রিজবেনে অনুষ্ঠিত ১৮তম সিএপিএর প্রতিনিধি সম্মেলনে তিনি পরিচালক নির্বাচিত হন। আগামী চার বছর অর্থাৎ ২০১৫ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন আনোয়ারুদ্দিন। তিনি সিএপিএতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রতিনিধিত্ব করছেন। এ নিয়ে দ্বিতীয়বার আইসিএবি প্রতিনিধি সিএপিএ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। সিএপিএ হিসাবরক্ষকদের অঞ্চলভিত্তিক সর্ববৃহৎ সংগঠন। ২৪ দেশে সংগঠনটির সদস্যসংখ্যা ৩১। বিজ্ঞপ্তি।