প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে সম্প্রতি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘এসইউবি ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট ২০১৫’ শিরোনামে এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯১টি দলের ২৭৩ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার গণি চৌধুরী। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে এনএসইউ শিনোবিস, সাশট জেফির ও বুয়েট মিউ। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন স্টেট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি এ এম শামীম। বিজ্ঞপ্তি।