আন্তব্যাংক মুদ্রাবাজারে ডিজিটাল পদ্ধতির লেনদেন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাবিজ ডটকম দেশের আন্তব্যাংক মুদ্রাবাজারে ডিজিটাল পদ্ধতির লেনদেন চালু করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সম্প্রতি ‘ডিলিং সিস্টেম ঢাকা মানি-২০০৯’ শীর্ষক এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, প্রাইমারি ডিলারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান এস এ চৌধুরী, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মফিজ উদ্দিন সরকার, বিআইডির উপদেষ্টা নিয়াজ রহীম ও প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ, যমুনা ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বক্তব্য দেন।এতে সভাপতিত্ব করেন ঢাকাবিজ ডটকমের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী। বিজ্ঞপ্তি