আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘যোগাযোগ: অধিকতর সহযোগিতার জন্য তথ্য বিনিময়’। দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকা অফিসার্স ক্লাবে সেমিনারের আয়োজন করবে। এতে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্থাটির চেয়ারম্যান গোলাম হোসেন। এ ছাড়া দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।