আন্তর্জাতিক গন্তব্যে রিজেন্ট এয়ারের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইটের মধ্য দিয়ে দেশের বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। গত সোমবার রাত সাড়ে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬২ জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায় এবং মালয়েশিয়ার স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল সোয়া ছয়টায় কুয়ালালামপুরে পৌঁছায়। উদ্বোধনী ফ্লাইটে রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব ও প্রধান নির্বাহী ইমরান আসিফ যাত্রীদের স্বাগত জানান। শুরুতে ঢাকা থেকে কুয়ালালামপুরে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তি