আন্তর্জাতিক তাঁত উৎসব ১৭ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রথম আন্তর্জাতিক তাঁত উৎসব শুরু হচ্ছে ঢাকায়। ১৭ থেকে ১৯ নভেম্বর তিন দিনব্যাপী এ উৎসব হবে ঢাকা সেনা জাদুঘরে। উৎসবের আয়োজক টিএস ইভেন্টস ও রিলাস ফ্যাশন বুটিক।
গুলশান ক্লাবে গত মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের এসব তথ্য তুলে ধরেন রিলাস ফ্যাশন বুটিকের ব্যবস্থাপনা পরিচালক মানতাশা আহমেদ ও টিএস ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক টুটলি রহমান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠেয় তিন দিনের এই আয়োজনে বাংলাদেশসহ পাঁচ দেশের ২৫ জন ডিজাইনার তাঁদের সৃষ্টিকর্ম তুলে ধরবেন। খাদি, গামছা, মসলিন, বেনারসি ও জামদানি কাপড়ের পোশাক থাকবে উৎসবে। এ ছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্রের প্রদর্শনী। পরিবেশনা থাকবে ব্যান্ডদল চিরকুট ও জলের গানের। বিজ্ঞপ্তি।