আন্তর্জাতিক নতুন দুই গন্তব্যে রিজেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাস থেকে কাতারের দোহা ও সৌদি আরবের দাম্মামপথে উড়াল শুরু করতে যাচ্ছে বেসরকারি খাতের দেশীয় বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। রিজেন্ট এয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুরুতে সপ্তাহে চার দিন ঢাকা-দোহা-ঢাকা এবং তিন দিন ঢাকা-দাম্মাম-ঢাকাপথে ১৬৭ আসনের নতুন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ চলাচল করবে।
নতুন পথে যাত্রা শুরুর বিষয়ে রিজেন্ট এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব.) এম ফজলে আকবর বলেন, ২০২২ সালের বিশ্বকাপ সামনে রেখে কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারিত হচ্ছে। অন্যদিকে সৌদি আরবের শ্রমবাজারও আবার ঘুরে দাঁড়াচ্ছে। তাই এই দুটি গন্তব্য বেছে নেওয়া হয়েছে। ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক রুটে রয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। বিজ্ঞপ্তি