আন্তর্জাতিক পণ্যবাজারে জ্বালানি তেল, সোনা ও রুপার মূল্য বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক কমোডিটি মার্কেট বা পণ্যবাজারে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেল, সোনা ও রুপার দাম বেড়েছে।সপ্তাহের শুরুতে জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা পণ্যবাজারের দিকে ঝুঁকে পড়েন।ডলারের অব্যাহত দরপতনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সপ্তাহের শুরুতে ব্যারেলপ্রতি ৮৩ ডলারে উন্নীত হয়। সপ্তাহের মাঝামাঝি দাম কিছুটা সংশোধন হলেও বৃহস্পতিবারে জ্বালানি তেল বিক্রির যুক্তরাষ্ট্রভিত্তিক নাইমেক্স সূচকে প্রতি ব্যারেলের দাম ৮৩ দশমিক ৬০ ডলারে ওঠে, যা আগের সপ্তাহের শেষে ছিল ৮২ দশমিক ৮৪ ডলার।একই দিনে সোনার দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৩৮৭ দশমিক ১০ ডলারে উঠেছে, যা আগের সপ্তাহের শেষে ছিল এক হাজার ৩৪৭ দশমিক ৬৩ ডলার।এ ছাড়া আগের সপ্তাহে আন্তর্জাতিক বাজারে রুপার আউন্সপ্রতি দাম ৩০ বছরের সর্বোচ্চ ২৩ দশমিক ২৩ ডলারে উন্নীত হওয়ার রেকর্ড হয়, সেখানে গত সপ্তাহে তা আরও বেড়ে ২৪ দশমিক ১৩ ডলারে ওঠে যায়। ইন্টারনেট অবলম্বনে।