আন্তর্জাতিক পণ্যবাজারে স্যান্ডির নানামুখী প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আঘাত হানা ঘূর্ণিঝড় স্যান্ডির কারণে বিশ্ব পণ্যবাজারে নানামুখী প্রভাব পড়েছে। কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু পণ্যের দাম কমেছে। খবর রয়টার্স ও এএফপির।খবরে দেখা যায়, স্যান্ডির কারণে জ্বালানি তেলের দাম কমে গেছে। তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৮১ ডলার থেকে কমে ৮৫ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে।গত বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ বলেছে, গত সপ্তাহে ২০ কোটি ব্যারেল জ্বালানি তেল নষ্ট হয়ে গেছে। তবে বিশ্লেষকেরা আরও বেশি তেল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। যুক্তরাষ্ট্রের তেল মজুদও বেশ কমে যেতে পারে।স্বর্ণের দরও কিছুটা পড়ে গেছে। প্রতি আউন্স এখন এক হাজার ৭০০ ডলারের কমে বিক্রি হচ্ছে। তবে শুক্রবারের শেষের দিকে লন্ডন বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম ছিল এক হাজার ৬৮৬ ডলার। এক সপ্তাহ আগে ওই মার্কেটে স্বর্ণের দাম ছিল এক হাজার ৭১৬ ডলার।মূল্যবান ধাতুর মধ্যে অবশ্য রুপার দাম কিছুটা বেড়েছে। এক সপ্তাহে রুপার দাম ৩১ দশমিক ৬৭ ডলার থেকে বেড়ে ৩১ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। আবার কমেছে প্লাটিনামের দাম।কফির অবশ্য বড় ধরনের দরপতন হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, স্যান্ডির আঘাতে গুদামে মজুদ পণ্য নষ্ট হয়ে যাওয়ায় এমনটা হয়েছে। ডিসেম্বরে সরবরাহ হবে এমন প্রতি পাউন্ড কফির দাম ১৬০ দশমিক ৫০ ডলার থেকে কমে ১৫৪ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।বড় দরপতনের তালিকায় আছে পরিশোধিত চিনিও। গত ২৬ মাসের মধ্যে পণ্যটির দাম এখন সবচেয়ে কম। ডিসেম্বরে সরবরাহ হবে এমন চিনির দাম এখন প্রতি টন ৫২০ ডলার। গত সপ্তাহে এর দাম ছিল ৫৩১ ডলার। আর গত সপ্তাহে এক পাউন্ড অপরিশোধিত চিনির মূল্য ১৯ দশমিক ৫৬ সেন্ট থাকলেও এখন ১৯ দশমিক ৪১ সেন্ট।শিকাগো বোর্ড অব ট্রেডের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সরবরাহ করা হবে এমন ভুট্টার দামও কমেছে। প্রতি বুশেলের দাম এখন ৭ দশমিক ৩৮ ডলার। প্রতি বুশেল গমের দাম ৮ দশমিক ৭৬ ডলার থেকে ৮ দশমিক ৬২ ডলারে নেমেছে।