আন্তর্জাতিক পদকপ্রাপ্তি উপলক্ষে রহিম স্টিলের উদ্যাপন অনুষ্ঠান
রহিম স্টিল সম্প্রতি ইউরোপভিত্তিক প্রতিষ্ঠান বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশন্সের ‘ইন্টারন্যাশনাল আর্চ অব ইউরোপ’ পদকে ভূষিত হয়েছে। রহিম স্টিল গোল্ড ক্যাটাগরিতে পদকটি পেয়েছে। এই পদকপ্রাপ্তি উপলক্ষে ঢাকায় গতকাল বুধবার এক উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, রহিম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবদুর রহিম ও পরিচালক মোহাম্মদ ঈসরাইল, রহিম স্টিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন ও বিপণনপ্রধান তৌফিকুর রহমান।জার্মানিতে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত আন্তর্জাতিক মান সম্মেলনের অংশ হিসেবে এই পদক প্রদান করা হয়। পণ্যের সর্বোচ্চ মান ‘ইন্টারন্যাশনাল আর্চ অব ইউরোপ’ শীর্ষক পদকটি লাভের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। বিজ্ঞপ্তি।