আন্তর্জাতিক পর্যটন মেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোনারগাঁও হোটেলে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা।ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর দশম বারের মতো এ মেলার আয়োজন করছে। এতে বেসরকারি ইউনাইটেড এয়ারওয়েজ টাইটেল স্পনসর, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস পার্টনার এবং বাংলাদেশ টুরিজম বোর্ড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে। মেলা উপলক্ষে গতকাল বুধবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সমেঞ্চলনের আয়োজন করা হয়। এতে মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম মূল বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি প্রবেশমূল্য ধরা হয়েছে ২০ টাকা। মেলার সমাপনী দিন ১৭ মার্চ প্রবেশ কুপনের ওপর র‌্যাফল ড্র অনুষ্ঠিত হবে। বিমানের ২৫% ছাড়: বিমান বাংলাদেশ এয়ারলাইনস ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০১৩’ উপলক্ষে ঢাকা থেকে কলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই, লন্ডন ও রোম গন্তব্যে ইকোনমি ক্লাসের টিকিটে ২৫ শতাংশ ছাড় দেবে। এই টিকিট কেনার তারিখ থেকে ৯০ দিন এবং প্রথম ব্যবহারের তারিখ থেকে ৯০ দিনের জন্য বৈধ থাকবে।এ ছাড়া মেলায় বিমানের স্টল থেকে সব আন্তর্জাতিক গন্তব্যের টিকিটও প্রযোজ্য বাজারমূল্যে কেনা যাবে। ভিসা কার্ড, মাস্টার কার্ড ও ডিবিবিএল ডেবিট কার্ডসহ নগদ মূল্যে টিকিট কেনা যাবে।