প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘১৫তম পাওয়ার বাংলাদেশ ২০১৫’, ‘১০ম সোলার বাংলাদেশ ২০১৫’, ‘১৮তম কন-এক্সপো বাংলাদেশ ২০১৫’ এবং ‘১৬তম রিয়েল এস্টেট বাংলাদেশ ২০১৫’-এর আন্তর্জাতিক প্রদর্শনী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আজ ৫ ডিসেম্বর পর্যন্ত। বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এদোয়ার্দো দঁ লেগলেতিয়ার, এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. সাফিউল ইসলাম প্রমুখ। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলছে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। বিজ্ঞপ্তি