আন্তর্জাতিক পুরস্কার পেল বেবিলন ট্যুরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি ইন্টারন্যাশনাল কোয়ালিটি ইআরএ অ্যাওয়ার্ড-২০১২ জেনেভা পদকে ভূষিত হয়েছে দেশীয় প্রতিষ্ঠান বেবিলন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। গত মার্চে সুইজারল্যান্ডের জেনেভা ইন্টারকন্টিনেন্টাল কনভেনশন সেন্টারে পদকটি তুলে দেন বিআইডির প্রধান নির্বাহী কর্মকর্তা জোসে ই প্রিটো। বেবিলনের পক্ষে যৌথভাবে পদক গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফা। বিজ্ঞপ্তি।