আন্তর্জাতিক প্লাস্টিক পণ্যমেলা ফেব্রুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) সপ্তমবারের মতো ঢাকায় প্লাস্টিক পণ্যের একটি মেলা আয়োজনের ঘোষণা দিয়েছে। তাইওয়ানের চ্যান চাউ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড মেলার সহ-আয়োজক।রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী বছরের ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি ৩৫০টির বেশি প্রতিষ্ঠানের স্টল থাকবে।ঢাকায় গতকাল শনিবার এক মতবিনিময় সভায় সমিতির নেতারা এসব তথ্য জানান। অনুষ্ঠানে সমিতির সভাপতি সামিম আহমেদ ও সাধারণ সম্পাদক কে এম ইকবাল উপস্থিত ছিলেন।বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ জানান, বিভিন্ন ধরনের মেলা দেশীয় পণ্যের গুণগতমান উন্নয়ন ও বাজার বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখে। কিন্তু দেশে মেলা আয়োজনের জন্য স্থায়ী অবকাঠামো না থাকায় নানা ধরনের সমস্যা হয়ে থাকে। দেশীয় পণ্যের বাজার বাড়াতে দ্রুত একটি মেলার স্থায়ী অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন।সামিম আহমেদ আরও জানান, আগামী সপ্তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ১৪টি দেশের ২০০ প্রতিষ্ঠান সম্মতি দিয়েছে। এ ছাড়া স্থানীয় দেড় শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলো মেশিনারিজ, মোল্ড ও কাঁচামাল প্রভৃতি প্রদর্শন করবে। আর স্থানীয় প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করবে বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য।বিপিজিএমইএর সাধারণ সম্পাদক কে এম ইকবাল বলেন, এবার মেলা চলাকালে দুটি সেমিনারের আয়োজন করা হবে।