আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম খানিকটা কমেছে
আন্তর্জাতিক বাজারে গতকাল সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা দেখা দেওয়ায় তেলের দাম কমল।এদিন নিউইয়র্কের মার্কেন্টাইল এক্সচেঞ্জে প্রতি ব্যারেল তেলের দাম ৩২ সেন্ট কমে ১০৬ দশমিক ৫৫ ডলারে ডলারে নেমে আসে। এর আগে গত শুক্রবার প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১০৬ দশমিক ৮৭ ডলার। অন্যদিকে লন্ডনভিত্তিক কেনাবেচায় অবশ্য গতকাল প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫ সেন্ট বেড়ে ১২৫ দশমিক ১৮ ডলারে ওঠে। খবর এপির।বিশ্ববাজারে গত মাসে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১০৫ থেকে ১১০ ডলারের মধ্যে ওঠানামা করে, যা গত বছরের অক্টোবর মাসে ছিল ৭৫ ডলার। তখন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো থেকে তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় দাম বাড়ে।এদিকে গত মাসে ইরানের তেল রপ্তানির পরিমাণ কমেছে বলে খবর বেরিয়েছে।