আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সপ্তাহ তিনেক ধরে বাড়ার পর অবশেষে শুক্রবার কিছুটা কমেছে।এই দিন নিউইয়র্কে লাইট সুইট ক্রুড ব্র্যান্ডের তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৫৬ মার্কিন ডলারে নেমেছে। অন্যদিকে লন্ডনে ব্রেন্ট নর্থ সি ক্রুড ব্র্যান্ডের তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৫ শতাংশ কমে ১১০ দশমিক ৬৪ ডলারে নেমে গেছে। খবর বাসস ও এএফপির। এর আগে বৃহস্পতিবার এশিয়ার প্রধান ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের বাণিজ্য উদ্বৃত্তের খবরে জ্বালানি তেলের মূল বৃদ্ধি পায়। টানা সাত মাস প্রবৃদ্ধির গতিপ্রকৃতি শ্লথ থাকার পর অবশেষে চীনের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা দেওয়ায় তেলের বাজারে প্রভাব পড়েছে।