আন্তর্জাতিক বাজারে হাতিলের আসবাব বেচবে পল রবার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে হাতিল ব্র্যান্ডের আসবাব বাজারজাত হতে চলেছে। এ ব্যাপারে হাতিলের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক পল রবার্ট ইনকরপোরেট সম্প্রতি একটি চুক্তি করেছে।
চুক্তি অনুযায়ী ইউরোপ-আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে হাতিলের বিশেষ বিশেষ নকশার সোফা, চেয়ারসহ বিভিন্ন আসবাব বাজারজাত করবে পল রবার্ট। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। এতে হাতিল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান এবং পল রবার্ট ইনকরপোরেটের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল ইয়র্ক ডিকিনসনসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।