আন্তর্জাতিক বাণিজ্য মেলা কলকাতায় শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘দশম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার’।কলকাতার বিজ্ঞাননগর প্রাঙ্গণে ১১ দিনব্যাপী আয়োজিত এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।এবারে এ মেলা ১০ বছরে পা দিয়েছে। যৌথভাবে এর আয়োজন করেছে বেঙ্গল চেম্বার অব কমার্স এবং জি এস মার্কেটিং অ্যাসোসিয়েটস। মেলায় বাংলাদেশসহ ১০টি দেশ অংশ দিয়েছে। অন্য দেশগুলো হলো থাইল্যান্ড, তুরস্ক, পাকিস্তান, মিসর, কেনিয়া, ঘানা, নেপাল, মিয়ানমার ও ইরান।কলকাতা বাণিজ্য মেলায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ৫৯টি শিল্পপ্রতিষ্ঠান।কলকাতা উপহাইকমিশনে নিযুক্ত বাণিজ্য সচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, প্রথম দিন থেকেই বাংলাদেশি স্টলে প্রচুর ভিড়। এখানকার লোকজন আগ্রহ ভরে দেখছে বাংলাদেশি পণ্য। বিক্রিও হচ্ছে প্রচুর। বিশেষ করে ম্যালামাইনসামগ্রী, জামদানি শাড়ি, তৈরি পোশাক, কোমল পানীয়, খাদ্যসামগ্রী, প্রসাধনী ও কুটিরজাত পণ্যর স্টলে ভিড় বেশি।প্রতিবছরই বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান কলকাতা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেয়। বাংলাদেশি পণ্যগুলো এখানে ভালো সাড়াও ফেলে।