আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগ দাবি নারী উদ্যোক্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নারী উদ্যোক্তারা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগ দাবি করেছেন।‘জাতীয় রপ্তানি প্রশিক্ষণ কর্মসূচি’ শীর্ষক এক কর্মশালায় স্থানীয় উইমেন বিজনেস ফোরামের নেত্রীরা গত বুধবার এই দাবি জানান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সিলেট কার্যালয় আয়োজিত এই কর্মশালায় নারী উদ্যোক্তাসহ ৪০ জন ব্যবসায়ী অংশ নেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপিবির ঢাকার প্রধান কার্যালয়ের নীতি ও পরিকল্পনা বিভাগের পরিচালক এম আবদুর রহমান। এতে অন্যান্যের মধ্যে ইপিবির সিলেট কার্যালয়ের উপপরিচালক মোসলেহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক রোকেয়া আক্তার, পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোসাদ্দেক চৌধুরী, কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক নিতাই চাঁদ রায়, সিলেট উইমেন বিজনেস ফোরামের মিনারা বেগম এবং জালালাবাদ সবজি রপ্তানিকারক সমিতির মনজুর আহমদ ও বেসরকারি সংস্থা এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা শেখ মো. ইকবাল বক্তব্য দেন।