আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন বিষয়ে জনতা ব্যাংকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্প্রতি ‘বৈদেশিক বিনিময় ও আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। এতে ব্যাংকের ২২ জন কর্মকর্তা অংশ নেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক তপন কুমার ঘোষ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। কোর্সটি সমন্বয় করেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল-আমীন। বিজ্ঞপ্তি।