হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ সম্প্রতি বাণিজ্যিক সহযোগী ও গ্রাহকদের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ডের বিষয়ে এক যৌথ কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালায় বক্তারা বর্তমানে বিশ্বব্যাপী স্বীকৃত বাণিজ্যিক মানদণ্ড-ইউসিপি ৬০০ ও ইনকোটার্মস-২০১০ নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান ও মহাসচিব আতাউর রহমান এবং এইচএসবিসির করপোরেট ব্যাংকিংয়ের প্রধান মো. মাহবুব-উর-রহমান ও সিনিয়র গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসিভেবলস ফাইন্যান্স ম্যানেজার সৈয়দ জাভেদ নুর। কর্মশালাটি পরিচালনা করেন আইসিসির ব্যাংকিং কমিশনের প্রধান ভিনসেন্ট ও’ ব্রায়ান। বিজ্ঞপ্তি।