আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ও প্রদর্শনী আজ শেষ হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব ও টেকসই শিল্প প্রতিষ্ঠায় সবুজায়ন ব্যবসার তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ও প্রযুক্তি প্রদর্শনী আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘গ্রিনট্রেড ইনভেস্টমেন্ট বাংলাদেশ সামিট অ্যান্ড এক্সপো’ শীর্ষক এই আয়োজনের উদ্যোক্তা এক্সপোনেট এক্সিবিশন। গত মঙ্গলবার এটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।এতে একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ গৃহনির্মাণ সামগ্রী ও জাহাজশিল্পের তিনটি প্রদর্শনী হচ্ছে। অংশ নিয়েছে দেশ-বিদেশের ৭০টি প্রতিষ্ঠান।প্রদর্শনীটি আজ সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে। বিজ্ঞপ্তি।