আন্তর্জাতিক ব্যাংক কার্ড অনুমোদন দিল মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যাংক কার্ড চালুর অনুমোদন দেওয়া হলো। বিদেশি পর্যটকদের দেশীয় মুদ্রায় লেনদেনের সুযোগ করে দিতে দেশটির সরকার এই অনুমোদন দিয়েছে।আপাতত চারটি আন্তর্জাতিক ব্যাংক কার্ড অনুমোদন পেয়েছে। এগুলো হলো: ভিসা, মাস্টার, সিইউপি (চায়না ইউনিয়ন পেমেন্ট) ও জেসিবি জাপান (ক্রেডিট ব্যুরো) কার্ড।এর আগে সেপ্টেম্বর মাসে স্থানীয় নাগরিকদের মধ্যে এমপিইউ কার্ডের অনুমোদন দেওয়া হয়। এর পরবর্তী ধাপ হিসেবে এসব চালুর অনুমতি দেওয়া হয়। এমপিইউর সদস্য ব্যাংক, মিয়ানমার কেন্দ্রীয় ব্যাংক, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ, মিয়ানমার ডাক ও টেলিযোগাযোগ এবং মিয়ানমার তথ্যপ্রযুক্তিকেন্দ্রের সঙ্গে সমন্বয় করে মিয়ানমারের আর্থিক খাতে এটি সর্বশেষ সংস্কার। এমপিইউর সব সদস্য ব্যাংক ও তাদের এটিএম বুথ এবং আন্তর্জাতিক কার্ড ব্যবহারকারী বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় আন্তর্জাতিক কার্ড চালুর জন্য এমপিটি ও এমআইটি প্রয়োজনীয় প্রযুক্তি ও যোগাযোগ সেবার কাজ করবে। কেন্দ্রীয় ব্যাংক এসব কার্ডের ব্যবহার তদারক করবে। সূত্র: এএফপি