আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ে এবিবির সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) উদ্যোগে গত শনিবার ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন ব্যাংকিং ইন বাংলাদেশ: দ্য লিপ ফরওয়ার্ড’ শীর্ষক এক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানীর হোটেল র্যা ডিসনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। সূচনা বক্তব্য দেন সেমিনার প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ হায়দার আলী মিয়া। ‘সম্পদ ও দায় ব্যবস্থাপনা’ বিষয়ে মূল প্রবন্ধ পড়েন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান প্রশান্ত রঞ্জিত। ‘প্রযুক্তির ভূমিকা’ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের পার্টনার অ্যান্ড ন্যাশনাল লিডার আবিজার দেওয়ানজি। এ ছাড়া ‘বিপর্যয় ব্যবস্থাপনা’ বিষয়ে বক্তব্য দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিজনেস কনটিউনিটির আঞ্চলিক প্রধান জসুয়া জেমস। বিজ্ঞপ্তি।