আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলায় এয়ারটেলের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুঠোফোন অপারেটর এয়ারটেল চালু করেছে ‘এয়ারটেল বাংলা কি-প্যাড’। এই বিশেষ ভাষা অ্যাপ্লিকেশন সেবা ব্যবহার করে এয়ারটেলের গ্রাহকেরা বাংলায় খুদেবার্তা (এসএমএস) পাঠাতে ও ফোন নম্বর সংরক্ষণ করতে পারবেন।এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সেবা ব্যবহার করে গ্রাহকেরা বাংলায় ব্লগ লেখা ও সোশ্যাল মিডিয়া আপডেট করার পাশাপাশি চ্যাটও করতে পারবেন। বাংলায় টাইপ করতে গ্রাহকদের http://bangla.airtellive.mobi ওয়েবসাইটে গিয়ে এই সেবা ডাউনলোড করতে হবে। কিংবা খুদেবার্তায় ‘বাংলা’ লিখে পাঠিয়ে দিতে পারেন ৪৩২১ নম্বরে। তবে শুধু ইউনিকোড প্রযুক্তিসংবলিত মুঠোফোনে এ সেবা ব্যবহার করা যাবে।