আন্তর্জাতিক মানের খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) ও মৎস্য অধিদপ্তর আয়োজিত এক কর্মশালায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য খামার ব্যবস্থাপনার আহ্বান জানানো হয়েছে। এতে উৎপাদন-প্রক্রিয়ায় সামাজিক দায়িত্ব ও শ্রমনীতি যেমন মেনে চলা হয়, তেমনি পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন থাকে। এর ফলে উৎপাদিত খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ হয়। নগরের সিএসএস আভা সেন্টার মিলনায়তনে গত রবি ও সোমবার অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষণ দেন মৎস্য অধিদপ্তরের ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস, বিএসএফএফের নির্বাহী পরিচালক ড. মাহামুদুল করিম, মৎস্য অধিদপ্তরের খুলনার উপপরিচালক মো. আবদুর রাশেদ ও উপপরিচালক মো. মনিরুজ্জামান, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার প্রমুখ।