আন্তর্জাতিক মেলায় অংশ নিতে বিকেএমইএ প্রতিনিধিদল জাপানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের টোকিওতে অনুষ্ঠেয় জেএফডব্লিউ ইন্টারন্যাশনাল ফ্যাশন ফেয়ারে (আইএফএফ) বৃহৎ পরিসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।এ লক্ষ্যে বিকেএমইএর ১১৫ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। ২৫ জানুয়ারি শুরু হওয়া তিন দিনের এই মেলায় অংশগ্রহণকেই বিকেএমইএ তাদের ষষ্ঠ ‘নিট এক্সপো’ হিসেবে উপস্থাপন করছে। টোকিওর বিগসাইটের ওয়েস্ট এক্সিবিশন হলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহযোগিতায় বিকেএমইএ এই নিট মেলায় অংশ নিচ্ছে।