আন্তর্জাতিক সংস্থার ফি পরিশোধ স্পষ্ট করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদারি ও বৈজ্ঞানিক গবেষণাকাজে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ ফি পরিশোধ করতে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে না।
বৈদেশিক বিনিময় কাজে নিয়োজিত ডিলার ব্যাংক শাখাগুলো কাগজপত্র যাচাই করেই এ ধরনের ফি সরাসরি পাঠাতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গতকাল সোমবার ব্যাংকগুলোকে এ স্পষ্টীকরণ নির্দেশনা পাঠানো হয়েছে।
বৈদেশিক বিনিময়সংক্রান্ত নীতিমালা বা গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনসে এ জাতীয় ফি পরিশোধে ডিলার ব্যাংক শাখার ওপর ক্ষমতা দেওয়া রয়েছে।