আন্তর্জাতিক সিম ও ইন্টারনেট ডাটাকার্ড চালু করছে ইন্ট্রাকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ট্রাকো লিমিটেড দেশের বাজারে ম্যাট্রিকস ব্র্যান্ডের আন্তর্জাতিক সিমকার্ড ও ইন্টারনেট ডাটাকার্ড নিয়ে আসছে, যা ব্যবহার করে বিদেশ থেকে দেশে মোবাইল ফোনে ও ইন্টারনেটে যোগাযোগ করা সহজ হবে।ম্যাট্রিকস ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় চালু করা এই সুবিধা পাওয়া যাবে বিশ্বের ৬৬টি দেশ ও অঞ্চলে।ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রে আজ সন্ধ্যায় এই আন্তর্জাতিক সিমকার্ড ও ইন্টারনেট ডাটাকার্ডের উদ্বোধন করা হবে। এখন থেকে বাংলাদেশি নাগরিকেরা যে দেশে যাবেন সেই দেশের ম্যাট্রিকস সিমকার্ড সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন দেশীয় মুদ্রায় এবং বিদেশে পৌঁছার পরপরই ওই কার্ড ব্যবহার করে দেশে কল করতে পারবেন। এ ক্ষেত্রে দেশভেদে রোমিং চার্জের তুলনায় শতকরা ৮০ ভাগ পর্যন্ত সাশ্রয়ী মূল্যে কল করা যাবে। ইনকামিং কলচার্জও থাকবে ফ্রি। বিজ্ঞপ্তি।