আন্তর্জাতিক স্বীকৃতি পেল বিএসটিআইয়ের পরীক্ষাগারগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বাংলাদেশের একমাত্র জাতীয় মান সংস্থা বিএসটিআইয়ের পরীক্ষাগারগুলো সম্প্রতি আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন বা স্বীকৃতি লাভ করেছে। এতে বাংলাদেশি পণ্য রপ্তানিতে গুণগতমান পরীক্ষার সনদপ্রাপ্তি সহজ হবে, যা দেশের পণ্য রপ্তানি বাড়াতে সহায়তা করবে। গতকাল রোববার শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলন শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী এবং বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ উপস্থিত ছিলেন।শিল্পমন্ত্রী জানান, বিএসটিআইয়ের রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি বা পরীক্ষাগার রয়েছে। এসব পরীক্ষাগারে সংশ্লিষ্ট পণ্যগুলো ৭৩টি প্যারামিটার অ্যাক্রিডিটেশন করার বিভিন্ন ধাপ পেরিয়ে গত ১৮ মার্চ ভারতের ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড সেলিব্রেশন ল্যাবরেটরিজ (এনএবিএল) থেকে অ্যাক্রিডিটেশন লাভ করেছে। এটা বিএসটিআই ও শিল্প মন্ত্রণালয়ের জন্য এক গৌরবময় অর্জন। অনুষ্ঠানে জানানো হয়, বিএসটিআইয়ের নতুন প্রবর্তিত ব্যবস্থাপনা পদ্ধতির সনদ কার্যক্রম নরওয়েজিয়ান অ্যাক্রিডিটেশন অথরিটি থেকে অ্যাক্রিডিটেশন লাভ করেছে। বর্তমানে বিএসটিআই আইএসও ৯০০০, ১৪০০০ ও ২২০০০-এর ওপর সনদ প্রদান করছে।